শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

প্রচারণার বিষয়ে সমালোচনা করায় নিকি হ্যালিকে যা বললেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ও সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হ্যালির কাছ থেকে যে সমর্থন পেয়েছেন তার প্রশংসা জানায়। ট্রাম্প বলেন, আমি নিকির (হ্যালি) সঙ্গে লড়াই করে জিতেছি। বৃহস্পতিবার নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে সাংবাদিকদের ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে সমর্থন করেছেন। 

হ্যালির সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীর উচিত তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে ঘ্যানঘ্যান করা বন্ধ করা এবং এর পরিবর্তে নীতিগত বিষয়গুলোতে মনোনিবেশ করা। আপনি এই জিনিসগুলোতে জিততে পারবেন না। আমেরিকানরা বুদ্ধিমান। তাদের সঙ্গে এমন আচরণ করুন যেন তারা স্মার্ট। এটা তার কথা নয়। এটা আমেরিকান জনগণের কথা। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যালি বলেন, তাদের সঙ্গে কথা বলুন এবং তাদের জানান যে আপনাদের ভোট দরকার।

হ্যালির বক্তব্যের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি আমি খুব শান্তভাবে প্রচারণা চালাচ্ছি। মানে, আমরা এখানে আছি। কোনো চিৎকার চেঁচামেচি নেই। এখন আপনি বলবেন, তিনি বকবক করেছেন, আমি খুব শান্ত মানুষ। বিশ্বাস করুন আর নাই করুন। আমি তার পরামর্শের প্রশংসা করি, কিন্তু আমাকে আমার মতো করতে দিন। 

তিনি বলেছিলেন যে তিনি তার নিজস্ব উপায়ে হ্যালির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দক্ষিণ ক্যারোলিনায় এমন সংখ্যার ব্যবধানে জিতেছিলেন যা এর আগে কেউ কখনও দেখেনি। আমি মনে করি, সে (হ্যালি) একজন ভালো নারী। আমি তার সমর্থন পেলে খুশি হব। তিনি আমাকে সমর্থন দিয়েছেন বলেও জানান ট্রাম্প।

সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit