শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ক্ষমতায় আসার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করল তালিবান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় আসার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে আফগানিস্তান। উদযাপনের অংশ হিসেবে ছিল সামরিক কুচকাওয়াজ ও শ্রদ্ধা নিবেদন।খবর আল জাজিরার।  

তালিবানের স্বশস্ত্র দল সোভিয়েত-আমলের ট্যাংক ও আর্টিলারির টুকরো বাগরামের মধ্য দিয়ে টেনে নিয়ে যায়। স্থানটি আগে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। বুধবার কয়েকশ লোক কুচকাওয়াজ ও ভাষণ শুনতে জড়ো হন। চীন ও ইরানি কূটনীতিকদেরও এতে নিমন্ত্রণ জানানো হয়েছিল।  
 
যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকার ভেঙে পড়লে ২০২১ সালের ১৫ আগস্ট তালিবান কাবুল দখলে নেয়। ক্ষমতা পরিবর্তনে অনেক নেতা পালিয়ে যান। আফগান ক্যালেন্ডার অনযায়ী বার্ষিকীটি একদিন আগে অর্থাৎ ১৪ আগস্ট উদযাপিত হয়।

তালিবান সরকারকে এখনো কোনো দেশ স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানে তালিবান নারীদের ওপর নানা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। জাতিসংঘ বিষয়টিকে ‘লিঙ্গ বর্ণবাদ’ বলছে। তালিবান সরকারকে অন্যান্য দেশের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এটি বড় একটি বাধা।  

কাবুলের ২০ বছর বয়সী সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বার্তাসংস্থা এএফপিকে বলেন, মেয়েদের স্বপ্নের সমাধি ঘটার তিন বছর কেটে গেছে। প্রতি বছর এই দিনের উদযাপন ভবিষ্যতের জন্য আমাদের প্রচেষ্টা, স্মৃতি ও লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে। এর অভিজ্ঞতা কিছুটা তিক্ত।

তালিবান সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দের বাগরামে উপস্থিত হওয়ার কথা ছিল। তার চিফ অফ স্টাফ তার বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে তিনি ‘পশ্চিমা দখলদারদের’ বিরুদ্ধে তালেবানের বিজয়ের প্রশংসা করেন। তিনি বলেন, ইসলামি শাসন, সম্পত্তি, জনগণের জীবন ও জাতির সম্মান রক্ষা করার দায়িত্ব তালিবান সরকারের।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit