শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বিদেশি পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তর কোরিয়ার দরজা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কিম জং-উনের উত্তর কোরিয়া ২০২০ সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ ছিল। অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সামজিয়ন শহরের দরজা খুলতে চলেছে। চীনের বেইজিংভিত্তিক কোরয়ো ট্যুরস জানিয়েছে, তাদের স্থানীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।  

বিভিন্ন ভ্রমণ কোম্পানি আশা প্রকাশ করছে, সামজিয়নের পাশাপাশি উত্তর কোরিয়ার অন্যান্য এলাকাতেও শিগগিরই পর্যটকদের ভ্রমণের সুযোগ দেওয়া হতে পারে। উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর গত ফেব্রুয়ারিতে রুশ পর্যটকদের একটি ছোট দল ব্যক্তিগত সফরে উত্তর কোরিয়া গিয়েছিল। এরপরে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটি সফর করেন।  

সামজিয়ন উত্তর কোরিয়ার সবচেয়ে উঁচু পর্বত পাইকতুর পাদদেশে অবস্থিত একটি শহর, যা চীন ও উত্তর কোরিয়া সীমান্তে বিস্তৃত। স্থানটি শীতের সময়ে পর্যটকদের আকর্ষণের জন্য পরিচিত। পর্যটক বাড়াতে ওই এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, স্কি রিসোর্ট, বাণিজ্যিক, সাংস্কৃতিক, চিকিৎসা সুবিধাসহ পাহাড়ি শহরের একটি মডেল নির্মাণ করা হচ্ছে।

২০২০ সালের দিকে করোনা মহামারির শুরুতে পর্যটকদের জন্য দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit