শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

১৭ উইকেটের দিনে পেসারদের দাপট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেই বল হাতে আগুন ঝরালেন শামার জোসেফ। দক্ষিণ আফ্রিকার হয়ে এর পাল্টা জবাব দিলেন ভিয়ান মাল্ডার। সবমিলিয়ে ১৩ বছর পর গায়ানা টেস্টের প্রথম দিনটা ছিল আদতে পেসারদের। ১৭ উইকেটের এই দিনশেষে ৬৩ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রোভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। জোসেফ ও জেডেন সিলসের তোপের সামনে কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। ১০০ রান পেরোনোও মুশকিল হয়ে দাঁড়িয়েছিল সফরকারীদের জন্য। তবে শেষমেষ ১৬০ রানে অলআউট হয় তারা। সেজন্য কৃতিত্ব দিতে হবে শেষ উইকেট জুটিতে ৬৩ রান যোগ করা ডেন পিয়েড (৩৮*) ও নান্দ্রে বার্গার (২৩)।  

ওয়েস্ট ইন্ডিজের স্রেফ ৩৩ রানে ৫ উইকেট নেন জোসেফ। এরমধ্যে তিনটিতেই ব্যাটারের স্টাম্প ছত্রখান করে দিয়েছেন ডানহাতি এই পেসার। এছাড়া সিলস তিনটি, জেসন হোল্ডার ও গুদাকেশ মোতি শিকার করেন একটি করে উইকেট।

পাল্টা জবাব দিতে নেমে ৯৭ রানেই ৭ উইকেট হারিয়ে দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। মাল্ডার ও নান্দে বার্গারের বোলিংয়ের সামনে কোনো টপ অর্ডার ব্যাটারই দাঁড়াতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন হোল্ডার। মাল্ডার চারটি, বার্গার দুটি ও কেশভ মহারাজ নিয়েছেন এক উইকেট।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit