শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ধানমন্ডি ৩২ নম্বরে কাদের সিদ্দিকীর গাড়ি ভাঙচুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : ধানমন্ডির ৩২ নম্বরে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে হামলার শিকার হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাতটার দিকে শ্রদ্ধা জানাতে গেলে তাঁর গাড়ি ভাঙচুর করা হয়।

১৫-১৬ বছর আওয়ামী লীগও গায়ের জোরে চলেছে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘এখনো চর দখলের মতো হচ্ছে। এসব করলে ছাত্ররা জীবন দিয়ে যে সফলতা এনেছে, সেটা ক্ষতিগ্রস্ত হবে।’ কেউ মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে স্বীকার করলে তাঁকে স্বীকার করতে দেওয়া উচিত বলেও মনে করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। এসময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

সরকারি ছুটি এবং শোক দিবস এক নয় উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, সরকার বদল হলে ছুটি বাতিল হতে পারে। আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রধানতম ভুল ছিল ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি, শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দলের, মতের, গোষ্ঠীর, ব্যক্তির বা পরিবারের হতে পারেন না। তারা মারাত্মক ভুল করেছে।

তিনি আরও বলেন, আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রুভাবে, তাহলে এটা তো আমার জন্যও দুর্ভাগ্যজনক। তারপরও বলব, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জানমাল, নিরাপত্তা নিশ্চিত হয়, সেটিও আমার জন্য গৌরবের।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit