শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি 

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১৮ Time View
মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দোষীদের বিচারের দাবিতে আশুলিয়ায় বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে এই কর্মসূচি করেন তারা। এসময় অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা-১৯ আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

স্বেচ্ছাসেবক দল আশুলিয়া থানা কমিটির আহবায়ক অ্যাডভোকেট মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি করেন। এরপরে একটি মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি সরকার মার্কেট এলাকা থেকে শুরু করে ইউনিক, বগাবাড়ি, বাইপাইল ও নবীনগর মহাসড়ক প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। 
ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান মোহন, সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হানিফ রানা, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন, মোঃ সৈয়দ আরিফ, সদস্য মোঃ কামরুল হাসান, মোঃ লুৎফর রহমান, মোঃ মোজাম্মেল হোসেন, মোঃ কবির হোসেন ও মোঃ সবুজ সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা এই কর্মসূচিতে যোগ দেন।
ডাঃ দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, ছাত্র-জনতার জন্যই বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা লাভ করেছে। তবে, এই স্বাধীনতা অর্জণ করতে গিয়ে অকালে ঝড়ে গেছে অসংখ্য তাজা প্রাণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এজন্য শেখ হাসিনাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। এছাড়া এই অঞ্চলে কোন প্রকার নাশকতা যেন না ঘটতে পারে, এই জন্য তিনি নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহবানও জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit