শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইসরাইলকে আরও ২ হাজার কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবাজ ইসরাইলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। দখলদার শাসকগোষ্ঠী যখন গাজায় বেসামরিক জনগণের ওপর ১০ মাস ধরে গণহত্যা চালাচ্ছে, ঠিক তখন এই বিপুল অর্থের অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন। 

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার কংগ্রেসকে জানিয়েছে, ইসরাইলের কাছে তারা ৫০টি এফ-ফিফটিন জঙ্গিবিমান বিক্রির অনুমোদন দিয়েছে। ৫০টি জঙ্গিবিমান কিনতে ইসরাইলকে প্রায় এক হাজার ৯০০ কোটি ডলার খরচ করতে হবে। এছাড়াও এ চালানের মধ্যে ইসরাইলকে ৩৩ হাজার ট্যাংকের গোলাবারুদ এবং ৫০ হাজারের মতো মর্টারের গোলা সরবরাহ করা হবে। 

পেন্টাগনের দেওয়া তথ্য মতে, এ সমস্ত অস্ত্রের মধ্যে কিছু অস্ত্র অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ইসরাইলে পাঠানো হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ সংক্রান্ত একটি নোটিশ কংগ্রেসে পাঠিয়েছে এবং তাতে বলা হয়েছে, ইসরাইলের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আত্মরক্ষার ক্ষেত্রে ইসরাইলকে শক্তিশালী করে তোলা যুক্তরাষ্ট্রের স্বার্থেই প্রয়োজন। 

যুক্তরাষ্ট্র একদিকে অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার কথা বলে আসছে। পাশাপাশি তারা খুব শিগগিরই গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করছে। অন্যদিকে ইসরাইলকে এখন বিপুল পরিমাণ অস্ত্র দেওয়ার পদক্ষেপ নিয়েছে মার্কিন সরকার। এর মধ্য দিয়ে প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্য ও গাজা বিষয়ে যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি আবারও স্পষ্টভাবে ফুটে উঠলো। সূত্র: মেহের নিউজ

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit