বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

রাশিয়ায় ইউক্রেনের অভিযান অব্যাহত, শতাধিক সেনাসদস্য আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেলেনস্কি জানান, বুধবার ( ১৪ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে রাশিয়ার সীমান্তবর্তী শহর কুরস্কের বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে ইউক্রেনের সেনারা। এখন পর্যন্ত তারা শতাধিক রাশিয়ার সেনাসদস্যদের আটক করেছে বলেও জানান তিনি।

রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের অভিযান দ্বিতীয় সপ্তাহে গড়াল। গত সপ্তাহে রাশিয়ার সীমান্ত দিয়ে মস্কোর ভেতরে প্রবেশ করে ইউক্রেনের সেনারা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এটিই সবচেয়ে বড় অর্জন কিয়েভের।
  
গত সপ্তাহে রাশিয়ার ভূ-খণ্ডে শুরু হওয়া ইউক্রেনের অভিযানে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল এবং ৭৪ টি শহর ও গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেন।

এদিকে রাশিয়ার দ্বিতীয় অঞ্চল বেলগোরোদে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।  স্থানীয় গভর্নর জানিয়েছেন এলাকাটিতে গত ২৪ ঘণ্টায় ২৩টি ড্রোন হামলা চালানো হয়েছে।
 
অন্যদিকে ইউক্রেনের অভিযানের কারণে শান্তি আলোচনার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে রাশিয়া। 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit