শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

‘গুম’র শিকার সোহেল তাজের সেই ভাগনেও মামলা করবেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে মামলা করবেন ২০১৯ সালে গুমের শিকার হওয়া সৈয়দ ইফতেখার আলম ওরফে সৌরভ (৩০)। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভাগনে তিনি। বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন সোহেল তাজ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোহেল তাজ লেখেন, ‘২০১৯ সালের জুন মাসে আমার ভাগনে (মামাতো বোনের ছেলে) সৌরভকে অপহরণ করে গুম করা হয়। ১১ দিন পর তাকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। কিন্তু এইরকম গুমের শিকার আরও অনেকে হয়েছেন এবং বছরের পর বছর তাদের এবং তাদের পরিবারের অসহনীয় কষ্ট এবং বেদনা আমরা হয়ত কোনদিনই পুরোপুরি বুঝবো না। কিন্তু হয়তো এগুলোর বিচার হলে অন্তত কিছু সান্ত্বনা এবং মনে শান্তি পাওয়া যাবে। ’

তিনি আরও লেখেন, ‘সৌরভ এই কারণে সিদ্ধান্ত নিয়েছে যে, সে মামলা করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করবে এবং আমি তাকে পূর্ণ সমর্থন জানাই। ’প্রসঙ্গত, সোহেল তাজের মামাতো বোন সৈয়দা ইয়াসমিন আরজুমানের সন্তান সৌরভ। সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। ব্র্যাক ও ইউনিসেফের জনসচেতনতামূলক শর্ট ফিল্ম বানাতেন সৌরভ। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

২০১৯ সালের ৯ জুন চট্টগ্রামে চাকরির সিভি জমা দিতে গিয়ে নিখোঁজ হন সৌরভ। নিখোঁজের ১১ দিন পর ২০ জুন ময়মনসিংহের তারাকান্দা থেকে সৌরভকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে তার মামা সোহেল তাজের রাজধানীর বনানী ডিওএইচএসের বাসায় পৌঁছে দেয় পুলিশ। সে সময় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সৌরভকে চাকরি দেওয়ার কথা বলে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। একটি কালো পাজেরো গাড়িতে তাকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

 

কিউএনবি/আয়শা/১৪ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit