বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

মাদারীপুরে রাস্তায় পাওয়া গেল পিস্তল ও শটগান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।

বুধবার সকাল ৮টার দিকে শহরের শহীদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে, এর মালিককে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হয় স্থানীয় লোকজনের। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ১৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিনসহ একটি পিস্তল ও সাত রাউন্ড কাতুর্জসহ একটি শটগান পান। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএস সালাউদ্দিন জানান, অস্ত্র ও গুলি উদ্ধার হলেও এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কীভাবে সড়কে এল সেই বিষয়ে তদন্ত চলছে। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit