সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

প্যারিস অলিম্পিক: স্বর্ণজয়ী জামাইকে ‘অদ্ভুত’ উপহার দিলেন শ্বশুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়ে দেশের হয়ে স্বর্ণ জিতেছেন পাকিস্তানের অ্যাথলেট আরশাদ নাদিম। এমন অবিশ্বাস্য সাফল্যের পর একের পর এক পুরস্কার পাচ্ছেন এই ক্রীড়াবিদ। তবে, শ্বশুরের কাছ থেকে এমন এক উপহার পেলেন যা নিয়ে আলোচনায় মেতেছেন সমর্থকরা। তিনি অলিম্পিকে সোনাজয়ী জামাইকে একটি মহিষ উপহার দিলেন। 

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আরশাদের শ্বশুর নওয়াজ বলেন, ‘৬ বছর আগে যখন নাদিমের সঙ্গে মেয়ের বিয়ে দিই, তখন ও ছোটখাটো একটা কাজ করত। তবে নিজের খেলা নিয়ে খুবই নিষ্ঠা ছিল ওর। বাড়ির পাশে এবং মাঠে জ্যাভেলিন ছুঁড়তো সারাক্ষণ। যখনই ও আমাদের বাড়ি আসে, কোনও কিছু নিয়ে অভিযোগ করে না। বাড়িতে যা থাকে, তাই খায়।’

মহিষ দেওয়ার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘গ্রাম্য প্রথা অনুযায়ী আমাদের এখানে মহিষ উপহার দেওয়া অত্যন্ত মূল্যবান ও সম্মানের। নাদিম সাফল্য পেয়েও গ্রামকে ভুলে যায়নি। ওর বাড়ি এখনও গ্রামেই। এখনও ও গ্রামে বাবা-মা ও ভাইয়েদের সঙ্গে থাকে।’

প্যারিস থেকে দেশে ফেরার পরে নাদিমকে ঘিরে উচ্ছ্বাস দেখা যাচ্ছে বাঁধনছাড়া। সরকারি ও বেসরকারি বিভিন্ন জায়গা থেকে বিস্তর সংবর্ধনা ও পুরস্কার পাচ্ছেন পাকিস্তানি তারকা। নগদ অর্থ, মূল্যবান সামগ্রীতে ঘর ভরছে তার। প্যারিস অলিম্পিকে সোনা জয়ের পরে শুধু পুরস্কার নয়, পাকিস্তানের সর্বোচ্চ নাগরিক সম্মাননাও পেতে চলেছেন নাদিম।

 

কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit