আন্তর্জাতিক ডেস্ক : এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। বৈঠকে এই তিন নেতা উত্তর-পূর্ব এবং বিশেষ করে মেঘালয়ের মানুষের উদ্বেগ নিয়ে আলোচনা করেন। এ সময় অমিত শাহ মেঘালয়ের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন যে, ‘কেন্দ্র বাংলাদেশের সঙ্গে সীমান্ত নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
বাংলাদেশের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মেঘালয় সরকার বাংলাদেশের সঙ্গে ৪৪৩ কিলোমিটার দীর্ঘ সীমানা বরাবর সীমান্ত হাটগুলোতে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করেছে। এছাড়া গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় নাইট কারফিউ জারি করা হয়েছে। ডাউকিতে সমন্বিত সীমান্ত চেকপোস্ট দিয়ে আন্তঃসীমান্ত বাণিজ্যও স্থবির রয়েছে।
কিউএনবি/আয়শা/১৩ অগাস্ট ২০২৪,/রাত ১২:০০