শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কোনটি কবে মাঠে গড়াচ্ছে?

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকের উন্মাদনাও শেষ। অপেক্ষা এবার ইউরোপিয়ান ক্লাব ফুটবল নিয়ে মেতে ওঠার। সমর্থকরা রাত জেগে খেলা দেখার অপেক্ষার দিন গুনছেন। কমিউনিটি শিল্ডের রোমাঞ্চকর ফাইনাল দিয়ে এরইমধ্যে যাত্রা শুরু হয়েই গেছে ক্লাব ফটুবলের নতুন মৌসুমের।

কমিউনিটি শিল্ডের উন্মাদনা শেষ না হতেই আসছে উয়েফা সুপার কাপ। চ্যাম্পিয়ন্স লিগ জয় করা রিয়াল মাদ্রিদ এবং ইউরোপা লিগের বিজয়ী ইতালিয়ান ক্লাব আটালান্টা মুখোমুখি হবে মর্যাদার এই ম্যাচে। পোল্যান্ডে ১৫ আগস্ট রাত ১টায় মাঠে নামবে দুই দল।
 
ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে স্প্যানিশ লা লিগা মাঠে গড়াবে ১৫ই আগস্ট। অ্যাতলেটিক বিলবাও এবং গেতাফের ম্যাচ দিয়ে শুরু হবে স্প্যানিশ লিগের নতুন মৌসুমের। বার্সেলোনা মাঠে নামবে ১৮ আগস্ট। প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। আর রিয়াল মাদ্রিদের প্রথম ম্যাচ ১৯ আগস্ট রিয়াল মায়োর্কার বিপক্ষে।
  
১৬ আগস্ট শুরু হবে ফুটবল দুনিয়ার সবচেয়ে জমজমাট লিগ হিসেবে পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচেই ফুলহ্যামের মুখোমুখি হবে কমিউনিটি শিল্ডে সিটির কাছে শিরোপা হাতছাড়া করা ম্যানচেস্টার ইউনাইটেড। একইদিনে মাঠে নামবে লিভারপুল এবং আর্সেনাল। ১৮ আগস্ট হাইভোল্টেজ ম্যাচে উত্তাপ ছড়াবে চেলসি ও ম্যানচেস্টার সিটি।
 
১৭ আগস্ট শুরু হবে ইতালিয়ান লিগ সিরি আ। প্রথম দিনেই বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানের প্রতিপক্ষ গেল আসরের সারপ্রাইজ প্যাকেজ জেনোয়া। এসি মিলানকে মাঠে দেখা যাবে ১৮ তারিখ। আর ইতালিয়ান ফুটবলের সফলতম ক্লাব জুভেন্টাস মাঠে নামবে ২০ আগস্ট। একইদিনে লে হার্ভে এবং প্যারিস সেইন্ট জার্মেইয়ের ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের লিগ ওয়ান।
 
সবার পরে শুরু হবে জার্মান বুন্দেসলিগা। ২৪ আগস্ট মাঠে গড়াবে বুন্দসেলিগা। গেল মৌসুমে ফুটবল দুনিয়াকে চমকে দেয়া বায়ার লেভারকুসেন নামবে প্রথম ম্যাচেই। তাদের প্রতিপক্ষ বুরুশিয়া মুনশেনগ্লাডবাখ। আরেক ফ্যান ফেভারিট বুরুশিয়া ডর্টমুন্ডকেও দেখা যাবে সেদিনই। গেল আসরে শিরোপা জিততে না পারা বায়ার্ন মিউনিখ মাঠে নামবে ২৫ আগস্ট।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit