রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

‘জেগেছে হিন্দু’ শ্লোগানে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১৩৫ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সনাতনীরা সোমবার আট দফা দাবিতে বিক্ষোভ করে। এ সময় ‘জেগেছে হিন্দু’ শ্লোগানে চারিদিক মুখরিত হয়ে উঠেছে। প্রায় হাজার তিনেক সনাতনী এ কর্মসূচিতে অংশ নেয়। এ সময় আট দফা দাবি মেনে নেওয়ার জোরালো উচ্চারণ করা হয়।সকাল ১০টা থেকেই সনাতনীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকে। বেলা ১১টার দিকে প্রেস ক্লাব চত্বর এলাকা পরিপূর্ণ হয়ে উঠে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে বিকল্প পথ ব্যবহার করতে হয়।

সনাতনীরা প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে দক্ষিণ কালীবাড়িতে যায়। এরপর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দময়ী কালীবাড়িতে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ হয়। সনাতনী শিক্ষার্থী ঐক্য ও সুশীল সমাজের নাগরিক বৃন্দের উদ্যোগে গীতা পাঠ, শঙ্খধ্বনী ও জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির শুরু হয়। উত্তম কুমার মল্লিকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সুজিত বিশ্বাস, রিদিমা শর্মা, নিখিলেশ দাস, শ্রাবণ দাস, রাজু দেবনাথ, ফাল্গুনী বর্ধন, শুভেন্দু চক্রবর্তী, সৃজন রায়, বিজয় দেবনাথ, হৃদয় বিশ্বাস, দেবপ্রিয়া নাগ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘সরকার পতনের পরপর সনাতনীরা টার্গেট হয়। ভারতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এখন থেকে প্রতিবাদ করা হবে। হিন্দুরা এখন জেগে উঠেছে। এ দেশ হিন্দু মুসলিম সকলের। তাই কেউ দেশত্যাগ করবে না। সারাদেশে হিন্দুদের উপর যে জুলুম হচ্ছে তা বন্ধ করতে হবে। ঘটে যাওয়া হামলার বিচার করতে হবে। নইলে আন্দোলন চলতে থাকবে।

কিউএনবি/অনিমা/১২ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit