বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

আশুগঞ্জে শিক্ষার্থীরা জব্দ করলো মাদক

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১০১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের টোল প্লাজা এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছেন শিক্ষার্থীরা। শনিবার রাত আটটা থেকে রবিবার ভোর নাগাদ এ অভিযানে চারজন মাদক ব্যবসায়ি আটক হয়। উদ্ধারকৃত মাদক ও আটককৃতদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। 

মাদকের মধ্যে রয়েছে ৫৫৬ বোতল ফেন্সিডিল, ২০ কেজি গাঁজা ও চার বোতল বিদেশী মদ। আটককৃতরা হলো, সিলেটের দক্ষিণ সুরমার আবুল খায়েরের ছেলে মো. হাসনাত, হবিগঞ্জের চুনারঘাটের আবুল মিয়ার ছেলে জীবন, হবিগঞ্জের মাধবপুরের মাহবুবুর রহমানের ছেলে মাহমুদুর রহমান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আব্দুল জব্বারের ছেলে জাবেদ হোসেন। শিক্ষার্থীরা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত তিনটি মাইক্রোবাস ও প্রাইভেটকারও আটক করে। এর আগে শুক্রবার অভিযান পরিচালনা করে শিক্ষার্থীরা একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমান মাদক আটক করে।

কোটা আন্দোলনের সমন্বয়ক জয়ন্তি বিশ্বাস জানান, মহাকসড়কের আইনশৃঙ্খলা বাহীনির কার্যক্রম না থাকায় সেই সুযোগে মাদক কারবারীরা সীমান্ত থেকে বিপুল পরিমান মাদক বিভিন্ন পরিবহনে করে মাদক পাচার করছে। তাই শিক্ষার্থীরা পালাক্রমে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করেছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit