রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

মেলবোর্নকে উড়িয়ে দিল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে হারিয়েছে ৭৭ রানের বিশাল ব্যবধানে। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি দলের। দ্বিতীয় ওভারের ১৯ রানে তানজিদ তামিমকে হারায় তারা। তবে পারভেজ হোসেন ইমন পরিস্থিতি সামলান।

পারভেজ ৪৮ বল খেলে ৬৯ রান করেন, যা বাংলাদেশের ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, শামীম পাটোয়ারী ২৫ বলের অপরাজিত ২৫ রান এবং আকবর আলী ১৮ বল খেলে ২১ রান করেন। শেষে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানে ইনিংস শেষ করে। মেলবোর্নের ১৭১ রান তাড়ার প্রচেষ্টা ব্যর্থ হয়। পাওয়ারপ্লে শেষে তারা ১ উইকেট হারিয়ে ৪৮ রান সংগ্রহ করলেও, এরপর ধসে পড়ে। রেনেগেডসের কেউ ২০ রানও করতে পারেনি; ওপেনার জশ ব্রাউন সর্বোচ্চ ১৯ রান করেন। মেলবোর্ন ৯৩ রানে অলআউট হয়।

বাংলাদেশের রিপন মণ্ডল এবং রাকিবুল হাসান ৩টি করে উইকেট নেন, আর আলিস আল ইসলাম এবং আবু হায়দার রনি ২টি করে উইকেট লাভ করেন।

বাংলাদেশ ১৭০/৬, ২০ ওভার (পারভেজ ৬৯, শামীম ২৫, আকবর ২১; হেনিং ৩/২৬, পিয়ারসন ২/৪৪)
মেলবোর্ন রেনেগেডস ৯৩/১০, ১৫.২ ওভার (ব্রাউন ১৯, হ্যারিস ১৮, রিপন ৩/১২, রাকিবুল ৩/২১, আলিস ২/৩১, রনি ২/১২ )
ফল– বাংলাদেশ ৭৭ রানে জয়ী।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit