রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

দখল-চাঁদাবাজি করলে সেনাবাহিনীকে বলেছি পা ভেঙে দিতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : কোনো রাজনৈতিক দল যদি দখল-চাঁদাবাজি করে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। প্রথম কর্মদিবসে রোববার (১১ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। এটা আপনাদের পছন্দ হলেও না হলেও। আমি যতদিন পর্যন্ত আছি, আমি এটা করে ছাড়বো। আপনারা স্বৈরাচারী হয়ে যাবেন এটা তো হবে না। উপদেষ্টা বলেন, সব রাজনৈতিক দলগুলোকে আমি একটি মেসেজ দিচ্ছি। একটি পলিটিক্যাল পার্টির অবস্থা আপনারা দেখেন, এত বড় একটা দল, এত ঐতিহ্যবাহী একটা দল। যার নামের সঙ্গে স্বাধীনতা জড়িত, আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে।

তিনি বলেন, তাদের জায়গায় যদি মনে করেন আমি আসলাম, দখল করবো, বাজার দখল করবো, ঘাট দখল করবো, এটা দখল করবো, চাঁদাবাজি করবো। কিছুদিন করেন। কিন্তু আমি সেনাপ্রধানকে বলেছি, অনুরোধ করেছি, পা ভেঙে দিতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল।

সাখাওয়াত হোসেন বলেন, আমি শুনেছি কারওয়ান বাজারে গিয়ে চাঁদাবাজি করেন। কিছুক্ষণ আগে শুনলাম ব্যাংক দখলে নেওয়ার জন্য মারামারি হচ্ছে। কিছুটা সময় আছে, এখন করেন। ভাই আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। যা বলবো তাই করবো। এখানে একদিন থাকি, আর তিন দিন থাকি।

তিনি বলেন, চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক। আমি বারবার বলছি চাঁদাবাজি করবেন না। মানুষের দুর্ভোগ বাড়াবেন না। তাহলে আমি জনগণকে বলবো আপনাদেরকে পিটাইয়া দিতে, যারা চাঁদাবাজি করেন। জনগণের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, যারা চাঁদাবাজি করবেন তাদেরকে ওখানেই ধরেন। কি করা লাগে, সেটা আমরা করবো। শৃঙ্খলা ফেরাতে হবে। দেশ এভাবে চলতে পারে না।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit