বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

‘পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশকে  লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। পুলিশ বাহিনীকে আপনি লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারেন না। এই পুলিশ জনগণের পুলিশ।

তিনি আরও বলেছেন, পুলিশের হাতে মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে আমি সেভেন পয়েন্ট সিক্স টু দেখে আমি আশ্চর্য হয়েছি। এটা বোধহয় ১৫-২০ বছর আগে দেওয়া হয়েছে। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি।

রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, পুলিশ চলবে পুলিশ কমিশনের অধীনে।পুলিশের মনোবল ভেঙে গেছে। অন্যায় হয়েছে। যারা আন্যায় করেছে তার জন্য তারা শাস্তি পাবে। পুলিশকে তারা ব্যবহার করেছে, আপনারা তাদের ধরেন। আমি বলব যারা হুমুকদাতা ছিল তাদের শাস্তি হওয়া দরকার। আমাদের দেশে, না পারলে বিদেশে।

তিনি আরও বলেন, আপনি হুকুম দিয়ে ছেলেছের মারবেন, জনগণকে মারবেন আর জনগণ এটা সহ্য করবে। আবার আসেন দেখেন জনগণ কী করে। ছিঁড়ে ফেলবে এবার। হুকুমদাতাকেই আমাদের বের করতে হবে। কারা পুলিশকে এরকমভাবে ব্যবহার করেছে, তাদের উদ্দেশ্য টা কী।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit