রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

রশিদের ওভারে পাঁচ ছক্কা পোলার্ডের

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট খেলাটা এখন ব্যাটিং নির্ভর। দর্শকরা ক্রিকেটারদের মারমুখী ব্যাটিংটাই দেখতে বেশি পছন্দ করেন। আক্রমণাত্মক ব্যাটিং দেখতে ওয়ানডের পর শুরু হয়েছিল ২০ ওভারের টি-টোয়েন্টি এবং ১০ ওভারের টি-টেন ক্রিকেট। এক ওভারে ছয় ছক্কা মারার রেকর্ড একাধিকবার গড়েছেন ব্যাটাররা। সে তালিকায় ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড নিজেও আছেন। তবে এবার সময়ের অন্যতম সেরা বোলার আফগানিস্তানের রশিদ খানের ওভারে প্রথমবারের মতো এক ওভারে ৫টি ছক্কা মারলেন ক্যারিবিয়ান এই হার্ড হিটার।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের বর্তমান ব্যাটিং কোচের দায়িত্বে আছেন পোলার্ড। এছাড়াও গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিংশদের সহকারী কোচের ভূমিকাও পালন করেছেন তিনি। একইসঙ্গে কোচিং এবং মাঠের ক্রিকেট সামলানোর এই কীর্তি খুব বিরল। ‘দ্য হানড্রেড’ নামক টুর্নামেন্টে সাউদার্ন ব্রেভের হয়ে খেলছেন পোলার্ড। ১০০ বলের এই অভিনব টুর্নামেন্টে শনিবার রাতে সাউদাম্পটনে ট্রেন্ট রকেটসের মুখোমুখি হয়েছিল তার দল। যেখানে আবার আছেন সময়ের অন্যতম সেরা স্পিনারদের মধ্যে একজন, আফগান তারকা রশিদ খান।

এদিন ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন পোলার্ড। ইনিংসের একপর্যায়ে যেখানে তিনি করেছিলেন ১৪ বলে মাত্র ৬ রান, সেই তিনিই ২৩ বলে করে দেখালেন ৪৫ রান! রশিদের ওভারে রীতিমত ঝড় বইয়ে দিয়েছেন পোলার্ড। এর আগে রশিদকে কোনো ব্যাটারই একটি নির্দিষ্ট ওভারে এরকম নাস্তানাবুদ করতে পারেননি। ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছিল পোলার্ডের দল। ১ বল হতে রেখেই লক্ষ্য টপকে যায় সাউদার্ন। এই ম্যাচটি পোলার্ডের ক্যারিয়ারের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি। পোলার্ডের মনে রাখার এই দিনটি অপরদিকে ভুলে যেতেই চাইবেন রশিদ।

‘আমি রশিদের বিপক্ষে অনেক খেলেছি। অনেকবার আউটও হয়েছি। আমি জানতাম সে কোন লেংথে বোলিং করবে। সে যদি ফুল লেংথে বোলিং করে, আমি আমার শক্তির জায়গা অনুযায়ী সোজা মারব। ও তিনটা ফুল লেংথে বল করেছে, যা আমার আয়ত্তের মধ্যে ছিল। তখন থামার অবস্থা ছিল না, সর্বোচ্চ রান নিতেই হতো। রশিদ দুর্দান্ত বোলার। কিন্তু এটা এমন একটা দিন, যেদিন আমি জিতেছি।’

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit