রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

ইসলামী ব্যাংক ইস্যুতে যা বললেন অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‌‘আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে।’

আজ রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না। যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, সে যেই হোক।’

তিনি বলেন, ‘আমি বিষয়টা নিয়ে আলাপ করব, দরকার হলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাব।’

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন- সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘কর্মকর্তাদের বলেছি আপনারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন। কোনো কিছু ফেলে রাখবেন না, বাস্তবায়ন করবেন। আর স্বচ্ছতা জবাবদিহি রাখতে হবে।’

দ্রুত বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে বলেও এসময় জানান সালেহউদ্দিন আহমেদ।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit