শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বাড়িতে হামলার খবর গুজব, নিজেই জানালেন লিটন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

স্পোর্টস ডেস্ক : হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় গুঞ্জন ছড়িয়ে পড়ে এবং অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে শুরু করেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে হামলা হয়েছে। তবে এবার সেই বিষয়ে নিজেই মুখ খুললেন লিটন। জানালেন আসলে তেমন কোনো কিছুই ঘটেনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিটন লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিক কালে বিভিন্ন মিডিয়ায় একটি খবর প্রচারিত হয়েছে, আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই। কেউ এসব গুজবে কান দেবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

লিটন যোগ করে লিখেছেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম-বর্ণ-নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ। আমি আশা করব, ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকব এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখব এই দেশটাকে। কারণ, দেশটা আমাদের সবার।’

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গত ৫ আগস্ট জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে হামলা ও ভাঙচুরের পর আগুন দেওয়া হয়। তিনি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit