শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মধ্যপ্রাচ্যের যে দেশে মেয়েদের বিয়ের বয়স ৯ বছর করার প্রস্তাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সংসদে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর থেকে কমিয়ে ৯ বছর করার প্রস্তাব করা হয়েছে।  এই প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রস্তাবটি উত্থাপন করেছেন দেশটির বিচারমন্ত্রী, যা দেশের মানবাধিকার সংস্থা, নারী অধিকার সংস্থা, এবং সুশীল সমাজের কড়া বিরোধিতার মুখে পড়েছে। 

প্রস্তাবিত এই আইনে পারিবারিক সমস্যা সমাধানের জন্য নাগরিকদের আদালত অথবা ধর্ম বিষয়ক কর্তৃপক্ষের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এটার ফলে সম্পত্তির উত্তরাধিকার, বিবাহ বিচ্ছেদ এবং সন্তানের জিম্মা সংক্রান্ত অধিকারের ক্ষেত্রে শঙ্কা সৃষ্টি করেছে। 

যদি এই আইনটি পাস হয়, তাহলে মেয়েদের বিয়ের বয়স ৯ বছর এবং ছেলেদের ১৫ বছর নির্ধারণ করা হবে, যা বাল্যবিবাহের ঘটনা বহুলাংশে বাড়িয়ে তুলতে পারে। সমালোচকরা আশঙ্কা করছেন, এই আইন পাস হলে ইরাকে নারী অধিকার ও লিঙ্গ সমতার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে অর্জিত সাফল্য ব্যর্থ হয়ে যাবে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থার মতে, বর্তমানে ইরাকে ১৮ বছর হওয়ার আগেই ২৮ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। প্রস্তাবিত এই আইনটি মেয়েদের বিবাহ বহির্ভূত সম্পর্ক এড়ানোর উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের গবেষক সারাহ সানবার এই প্রস্তাবকে কঠোরভাবে সমালোচনা করেছেন, একে দেশের উন্নয়নের পথে অন্তরায় হিসেবে দেখছেন।

তিনি আরও বলেছেন, মেয়েদের স্থান খেলার মাঠ এবং স্কুলে। বিয়ের আসরে নয়।  এই আইনটি পাস হওয়ার সম্ভাবনা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ এর আগেও এমন আইন করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit