শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গুজবে কান দিতে নিষেধ করে লিটন বললেন, ‘নিরাপদে আছি’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৮৩ Time View

স্পোর্টস ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। মূলত আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। একইসঙ্গে দেশের কিছু স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরও আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে গুজব চাউর হয়, জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের বাড়িতেও নাকি হামলা হয়েছে।

তবে লিটন আজ শুক্রবার নিজের ভেরিফায়েড আইডি থেকে করা এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, তার বাড়িতে হামলার খবর স্রেফ গুজব। লিটন বলেন, ‘প্রিয় দেশবাসী, সকলের প্রতি শ্রদ্ধা রেখে একটি বিষয় অবগত করতে চাই। সাম্প্রতিককালে বিভিন্ন মিডিয়াতে একটি খবর প্রচার হয়েছে আমাদের বাড়িতে হামলার ঘটনা নিয়ে, যার কোনো সত্যতা নেই।  কেউ এইসব গুজবে কান দিবেন না। আমি এবং আমার পরিবার এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদে রয়েছি।’

পাপন আউট, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ সংখ্যালঘুদের উপাসনালয় এবং বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষায় শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে। এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে লিটন যোগ করেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এই দেশে আমরা সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন একসাথে সামনে এগিয়ে যেতে পারি সেটাই এখন আমাদের একমাত্র মূলমন্ত্র হওয়া উচিত। আমার দিনাজপুরবাসীসহ পুরো দেশ একে অন্যের রক্ষায় যেভাবে নিয়োজিত ছিলেন সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমি কৃতজ্ঞ।’

সামনের দিনেও এভাবেই দেশের সব সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাবে বলে বিশ্বাস জাতীয় দলের এই ক্রিকেটারের, ‘আমি আশা করবো ভবিষ্যতেও আমরা সবাই একসাথে থাকবো এবং সকল ধরনের সহিংসতা থেকে দূরে রাখবো এই দেশটাকে । কারণ দেশটা আমাদের সবার।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit