শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ তিন দেশের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার আগামী ১৫ আগস্ট ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এ আহ্বান জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে। তারা জানিয়েছে, দোহা কিংবা কায়রোতে এ আলোচনা হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে। এখন এর বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ করার বাকি আছে। নষ্ট করার মতো সময় নেই। দেরির বিষয়ে কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ারও সুযোগ নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি আলোচনাকারীরা সেখানে থাকবেন। তাদের লক্ষ্য হলো, চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও বাস্তবায়ন করা।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তিন দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতিটি দেওয়া হলো, যখন কিনা হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যাকে কেন্দ্র করে ইরান প্রতিশোধ নিতে হামলা চালাবে এবং অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, আগামী সপ্তাহের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কোনো আশা নেই। কারণ, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের সুরাহা করতে সময় লাগবে। আলোচনার টেবিলে দুই পক্ষকেই সক্রিয় থাকতে হবে।

কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit