শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা: জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অন্তর্বর্তী সরকার নতুন সরকার নির্বাচনের আয়োজনে করলে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর হাসিনা পদত্যাগে বাধ্য হয়ে গত সোমবার (৫ আগস্ট) প্রতিবেশী ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ গ্রহণ করেছে। অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বপালন করবে।

এর আগে বার্তা সংস্থা পিটিআইকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জয় বলেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে তখনই তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন। সাক্ষাৎকারে জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করে তুলেছে। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন জয়।

এ সময় আওয়ামী লীগ ভারতের সবসময়ের বন্ধু উল্লেখ করে জয় বলেছেন, বাংলাদেশে থাকা আওয়ামী নেতাদের সুরক্ষা নিশ্চিতে যেন ভারত চাপ দেয়। এছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করে এতে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়ার দাবিও জানিয়েছেন হাসিনাপুত্র জয়। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দেওয়া যাবে না। ডক্টর ইউনূসের ব্যক্তিগত মত যাই হোক তিনি সামনে এগিয়ে যাওয়া এবং পুরোনো ভুলগুলো যেন ফিরে না আসে সেই কথা বলেছেন। আমি আশা করি তিনি তার কথা রাখবেন।’

উল্লেখ্য, গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর দুদিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১৬ উপদেষ্টাকে এরই মধ্যে নিয়োগ দেয়া হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit