শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বাংলাদেশে ‘ভারত-সমর্থিত’ সরকারের অবসান হয়েছে: পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত সোমবার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তার পদত্যাগের মধ্য দিয়ে আওয়ামী সরকারের পতন হয়। এতে ‘ভারত-সমর্থিত’ সরকারের অবসান হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান।   

বৃহস্পতিবার (৮ আগস্ট) বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের নতুন যুগ শুরু করার সুযোগ বলেছেন পিএমএল-এন নেতা ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। খবর জিও নিউজের।

খাজা আসিফ বলেন, ‘শেখ হাসিনার ১৫ বছরের মেয়াদে বাংলাদেশে ভারতের প্রভাব ছিল উল্লেখযোগ্য। তার ক্ষমতাচ্যুতির মাধ্যমে বাংলাদেশে একটি ভারত-সমর্থিত সরকারের সমাপ্তি হয়েছে’। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন ঘিরে স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় তিন শতাধিকেরও বেশি মৃত্যু দেখে বাংলাদেশ।  

উদ্ভূত পরিস্থিতিতে সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে এক টেলিভিশন ভাষণে হাসিনার পদত্যাগের ঘোষণা দেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে  বৃহস্পতিবার শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের সঙ্গে অতীতের উত্তেজনা মিটিয়ে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার কাজ শুরু করার ওপর জোর দিয়েছেন খাজা আসিফ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit