বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  সাতক্ষীরার এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার রাঙামাটিতে ৩ মাস কিস্তি বন্ধের নির্দেশ, তবু পাহাড়ে আদায়:বন্যার্তদের প্রশ্ন! সরকারি নির্দেশনা কি মাঠেই আটকে? দুর্যোগে বিচ্ছিন্ন পরিবার পুনর্মিলনে ফেনীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ নোয়াখালীতে দুই চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ দিনাজপুরে কর্মরত ৭ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান বড়পুকুরিয়া কয়লা খনির পাতিগ্রাম ও পাঁচঘরিয়া এলাকায় নতুন করে বাড়ীঘরে ফাটল ও তলিয়ে যাচ্ছে আবাদি জমি॥ ফুলবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ফুলবাড়ী এর শুভ উদ্বোধন॥ কুড়িগ্রামে পানি কমতেই তীব্র নদীভাঙন, হুমকিতে ৪৪৮ কোটি টাকার বাঁধ

ইয়েমেনে বন্যায় ৩০ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে বন্যায় ৩০ জনের মৃত্যু হয়েছে। বুধবার পর্যন্ত এই বন্যায় বাস্তুচ্যুত হয়েছে শতাধিক মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হোদেইদাহে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিলে এ ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।  

হোদেইদাহ, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর তাইজ এবং উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর হাজ্জাতে চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়। বন্যায় অনেক ঘর বাড়ি ভেসে গেছে। ইয়েমেনে মার্চ থেকে শুরু করে মধ্য আগস্ট পর্যন্ত বৃষ্টির মৌসুম। 

ইয়েমেনের জাতিসংঘের মানবিক কার্যালয় জানিয়েছে, শুক্রবার তাইজ শহরের মাকনাহ জেলায় বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। ভাসিয়ে নিয়ে গেছে ঘরবাড়ি। 

ইয়েমেনের জাতিসংঘের জনসংখ্যা তহবিল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, চলতি সপ্তাহের বন্যায় হাজ্জা শহরের প্রায় ২৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit