শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকাকে স্বাগত জানালো ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ কর্তৃপক্ষ শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে ভারত তাকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শোয়াল আজ বৃহস্পতিবার বলেন, ‌‘আমরা আশা করি দ্রুত শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা হবে।’

তিনি এও জানান, বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে অবস্থিত হাইকমিশনের প্রণয় ভার্মা উপস্থিত হবেন।’

তিনি বলেন, নতুন সরকারের জন্য আমরা অপেক্ষা করছি। তবে আমাদের নীতি হলো আমরা বাংলাদেশের নাগরিকদের পক্ষে। তারপর এই বিষয়ে মন্তব্য করা হবে।

সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়া প্রসঙ্গে বলেন, ‘এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আশা করব তারা তাদের নাগরিকদের সুরক্ষা দেবেন।’

তিনি জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে ভারত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় সম্পর্কে তিনি বলেন, এই বিষয়ে যে নীতি নেওয়া হবে সেটা এখন বলার সময় নয়। অন্য যেসব নেতা এসেছেন তারা নিজ দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ ঠিক করবেন। ভারত সরকার এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না।

সংখ্যালঘুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই মুখপত্র বলেন, রাষ্ট্রের দায়িত্ব নিজ নাগরিকদের সুরক্ষা দেওয়া। এই মুহূর্তে হাইকমিশন ছাড়া উপর দূতাবাসের জরুরি সেবায় নেই এমন কর্মীদের ফেরত আনা হয়েছে। বাংলাদেশ আমাদের নিকট প্রতিবেশী। এজন্য কামনা করি, দ্রুত সাভাবিক অবস্থা ফিরে আসবে।

এদিকে গতকাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। মুখপাত্র বলেন, বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে শেখ হাসিনার লন্ডন বাস নিয়ে তিনি কিছু বলেননি। সরকারি সূত্রে বলা হয়, শেখ হাসিনা এবং শেখ রেহানা এখন ভারত সরকারের এক গোপন নিরাপদ আস্তানায় রয়েছেন। কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit