শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে ইরান এবং লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীতি ছড়িয়ে পড়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। 

ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেৎজ গতকাল (বুধবার) এক প্রতিবেদনে বলেছে, হাইফা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে, ওই এলাকায় অবস্থিত পেট্রো-কেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ এবং ইরান হামলা চালাতে পারে। এসব পেট্রো-কেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। 

হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হারেৎজ পত্রিকাকে বলেছে, “আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কী ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত-সন্ত্রস্ত।” ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে হারেৎজ পত্রিকা জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় দেড় হাজার রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে যার মধ্যে ৮০০ দাহ্য পদার্থ রয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit