শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

নেপালে হেলিকপ্টার বিধ্বস্তে পাইলটসহ পাঁচজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে হেলিকপ্টার বিধ্বস্তে চার আরোহীসহ পাইলটের মৃত্যু হয়েছে। আরোহী চারজনই চীনা নাগরিক। এয়ার ডাইনেস্টি হেলিকপ্টারটি রাজধানী কাঠমান্ডু থেকে সায়াব্রুবেসির দিকে যাচ্ছিল। জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় বেশ কয়েকটি ট্র্যাকিং রুটের সূচনা পয়েন্ট বলে পরিচিত। খবর এএফপির।

নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে বলছে, বুধবার উড্ডয়নের তিন মিনিট পরেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি রাজধানীর উত্তরে নুওয়াকোট জেলায় বিধ্বস্ত হয়। উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে তাৎক্ষণিক আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বিমান চলাচলের নিরাপত্তার ক্ষেত্রে নেপালের একটি দুঃখজনক ট্র্যাক রেকর্ড রয়েছে এবং হিমালয় প্রজাতন্ত্র কয়েক দশক ধরে মারাত্মক হালকা বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা দেখেছে। পুলিশের মুখপাত্র ড্যান বাহাদুর কারকি এএফপিকে বলেছেন, পাইলটসহ আরোহী পাঁচজনের সবাই মারা গেছেন।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit