শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের কাছে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের ১০০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থল, আকাশ এবং সমুদ্রপথে কৌশলগত জরিপ পরিচালনা করবে। ৪৭০ বর্গ মাইলের শহর লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ কাজ করতে তাদের এক ঘণ্টার মতো সময় লাগবে।

এর আগে, গত ২৯ জুলাই লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ার বারস্টোর এলাকায়। তবে সেই ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit