শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত ক্রুস

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালে জার্মানির বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন টনি ক্রুস। দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন এই জার্মান মিডফিল্ডার। জার্মান ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকার-এর যৌথ আয়োজনে পুরস্কারটি দেওয়া হয়।

জার্মান খেলোয়াড়দের পাশাপাশি জার্মানিতে খেলা অন্যান্য দেশের খেলোয়াড়দেরও এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। সম্প্রতি ফুটবল থেকে অবসরে যাওয়া সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্রুস পান ২৮৫ ভোট। বায়ার লেভারকুজেনের ফ্লোরিয়ান ভিরৎজ ২৪৬ ও গ্রানিত জাকা পান ৬৬ ভোট।

ক্রুস প্রথমবার পুরস্কারটি জিতেছিলেন ২০১৮ সালে। গত মাসে শেষ হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানান তিনি। ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে কোয়ার্টার-ফাইনালে স্পেনের কাছে হারে জার্মানি। তার আগে ২০২৩-২৪ মৌসুমে রিয়ালের স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অবদান রাখেন ক্রুস।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit