শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বাংলাদেশি জনগণই সরকার গঠনের সিদ্ধান্ত নেবে: ম্যাথিউ মিলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের জনগণের সিদ্ধান্তেই ভবিষ্যত সরকার গঠিত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরমন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। সামরিক বাহিনীর পছন্দে পরবর্তী নেতৃত্ব গঠিত হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা চাই, সে দেশের জনগণই ভবিষ্যত সরকার গঠনের সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার (৬ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম রস্টোরি এ বিষয়ে একটি খবর প্রকাশ করে। খবরে বলা হয়, সোমবার গণঅভ্যুত্থানের পর অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করার পরিপ্রেক্ষিতে পশ্চিমা শক্তি বাংলাদেশের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সমর্থনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে অভিনন্দন জানায়। সেইসঙ্গে সহিংসতা পরিহার করে সব পক্ষকে শান্ত থাকারও আহ্বান জানাচ্ছে।

ম্যাথিউ মিলার বলেন, গত কয়েক সপ্তাহ ধরে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। আগামী দিনগুলিতে সহিংসতা পরিহার করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই আমরা। এসময় তিনি বলেন, এটা যদি সত্যি হয় যে, আইন মেনে শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনী হামলার করতে রাজি হয়নি, তাহলে একে আমরা স্বাগত জানাই। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানাচ্ছি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit