শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মিশরকে হারিয়ে অলিম্পিকের ফাইনালে ফ্রান্স

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : লড়াইটা জমিয়ে তুলেছিল মিশর। আগে গোলও পেয়েছিল মিশরীয়রা। কিন্তু অতিরিক্ত সময়ে একটি লালকার্ডই কাল হলো তাদের। অবশেষে ১০ জনের মিশরকে ৩-১ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকের ফাইনালে চলে গেছে ফ্রান্স অনুর্ধ্ব-১৯ দল। এতে ৪০ বছরের মধ্যে প্রথম অলিম্পিকে ফাইনালে উঠল ফ্রান্স।

গতকাল সোমবার রাতে ফ্রান্সের লিঁওতে খেলার মূল সময় শেষ হয়েছিল ১-১ সমতায়। ৬২ মিনিটে লিড নিয়েছিল মিশর। এই গোল ৮৩ মিনিটে শোধ করে ফ্রান্স। অতিরিক্ত সময়ে আরও দুটি গোল করে ৩-১ ব্যবধানে জয় পায় ফরাসিরা।

ফ্রান্সের হয়ে জোড়া গোল করেন জ্যাঁ ফিলিপে মাতেতা। তার পা থেকেই সমতাসূচক গোলটি পায় ফ্রান্স। মিশরের ওমর ফায়েদ লালকার্ড (৯২ মিনিটে দ্বিতীয়বারের মতো হলুদকার্ড) দেখার পর ফরাসিদের ২-১ ব্যবধানে এগিয়েও দেন ক্রিস্টাল প্যালেসের এই ফরোয়ার্ড। দ্বিতীয় গোলটি ম্যাচের ৯৯ মিনিটে দুর্দান্ত হেডের মাধ্যমে করেন মাতেতা।

১০৮ মিনিটে মাইকেল অলিসের গোলে ব্যবধান ৩-১ করে ফ্রান্স। ১২০ মিনিটের ম্যাচে শেষ পর্যন্ত এই ব্যবধানই ধরে রাখে থিয়েরি হেনরির শিষ্যরা। আগামী শুক্রবার প্যারিসের পার্ক দে প্রিন্সেসে ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স। অন্যদিকে বৃহস্পতিবার তৃতীয় নির্ধারণী (বোঞ্জ পদক) ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে মিশর।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit