রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা  প্রদান।  কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধ, সুরক্ষা কমিটি গঠন ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ রিমান্ডে গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগ ভয়াবহ-উদ্বেগজনক: এবি পার্টি লোহিত সাগরে বিশাল স্বার্থ, তবুও যুদ্ধে জড়াতে নারাজ ইতালি স্বামীর জন্য দোয়া চাইলেন সামান্থা শারমিন চীনের কাছে হের মিশন শুরু বাংলাদেশের মাটিরাঙ্গা।জোনের উদ্যােগে  ২০ তরুণ ফুটবলারকে মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান।

ভিক্টরের জোড়া গোল, রিয়ালকে হারাল বার্সা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা নতুন মৌসুম শুরুর আগেই মুখোমুখি হয়েছে। প্রাক মৌসুমের এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। জোড়া গোল করে এই ম্যাচে জয়ের নায়ক পাউ ভিক্টর।

রবিবার (৪ আগস্ট) নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে দুই জায়ান্টের লড়াইয়ে প্রকৃতিও বাধা দেওয়ার চেষ্টা করেছে। প্রথমার্ধের ১১ মিনিট মাঠে গড়ানোর পর বজ্রপাতের হানায় এক ঘণ্টারও বেশি সময় খেলা স্থগিত থেকেছে। মাঠে খেলা শুরু হলে দাপট দেখাতে শুরু করে বার্সেলোনা। সেই সঙ্গে আলো ছড়াতে শুরু করেন ভিক্টর। ৪২ মিনিটে প্রথম গোলের দেখা পান বার্সেলোনা। ৫৪ মিনিটে দ্বিতীয় গোল আদায় করেন পাউ ভিক্টর।

রিয়াল মাদ্রিদ অবশেষে বেঞ্চের শক্তিতে ম্যাচে ফেরার চেষ্টা করে একেবারে শেষ দিকে। বার্সেলোনার অরক্ষিত রক্ষণে সুযোগে স্কোর ২-১ করেন নিকো পাজ। ম্যাচ শেষ হওয়ার আট মিনিট বাকি থাকতে কর্নার থেকে হেড করে জাল কাঁপান তিনি। যদিও লাভ হয়নি তাতে। বার্সা জয় নিয়েই মাঠ ছেড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit