শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

গণভবনের লেকে সাঁতার কাটছে মানুষ, জাল দিয়ে ধরছে মাছ

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপরই মিছিল নিয়ে গণভবনে ঢুকে পড়ে সাধারণ মানুষ। গণভবন থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে নেয়। তাছাড়া লেকে সাঁতার কাটে, জাল দিয়ে মাছও ধরেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৪টায় গণভবনের সামনে গিয়ে দেখা যায়, হাজারো মানুষ গণভবনের আশপাশের রাস্তায় হাঁটছে। উদ্দেশ্য ভিড় ঠেলে গণভবনে প্রবেশের। কেউ গেট দিয়ে ও কেউ দেয়াল টপকে ঢুকছে। গণভবনের প্রাচীর ভেঙেও ঢুকেছেন অনেকে।

গণভবনের ভেতরে গিয়ে দেখা যায়, হাজার হাজার মানুষ প্রাঙ্গণে অবস্থান করছেন। অনেকে ভেতরে ঢুকে গেছেন। সবার মধ্যেই উল্লাস। তবে এই উল্লাসের মধ্যেই চলছে ভবনের তৈজসপত্র নেওয়ার হিড়িক। যে যা পারছে সঙ্গে নিয়ে যাচ্ছে। চেয়ার, টেবিল, কাপ, প্লেট, এসি, টিভি বাকি নেই কিছুই। এমনকি শাক, সবজি, হাঁস, মুরগি, ছাগল, মাছ, গাছের ডাল, ফুল কিছুই বাদ যাচ্ছে না এ তালিকা থেকে। একই সঙ্গে চলছে ভাঙচুর, আগুন দেওয়া৷ ওয়াল কেবিনেট, দরজাও ভেঙে নিয়ে যেতে দেখা গেছে। বাদ যায়নি গাড়ির পার্টসও।

এর কারণ জানতে চাইলে অনেকে বলেন, তারা স্মৃতি হিসেবে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। এদিকে গণভবনের লেকে অসংখ্য মানুষকে গোসল ও সাঁতার কাটতে দেখা গেছে। অনেকে জাল দিয়ে মাছ ধরছেন। যারা সাঁতার কাটছেন বা গোসল করছেন, তাদের থেকে অনেক গুণ মানুষ পাড়ে বসে সেই দৃশ্য দেখছেন। অনেকে গণভবন ঘুরে দেখতে ঢুকছেন। অনেকে গণভবনের ছাদে উঠে উল্লাস করছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit