শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

দেশ ছাড়লেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক ‍নিউজ : পদত্যাগের পর বোনকে নিয়ে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সোমবার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন থেকে সামরিক একটি হেলিকপ্টারে উড্ডয়ন করেন শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হেলিকপ্টারে করে তারা ভারতের উদ্দেশে রওনা দেন। এরপর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আগরতলায় অবতরণ করেন। সেখান থেকে শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লির কাছে আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছেন। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি অবতরণ করেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এদিকে, ওপার বাংলার প্রভাবশালী দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় চাননি। তাই তার পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। একটি সূত্রের দাবি, ভারতে কিছুক্ষণের জন্য থেকে ব্রিটেনের রাজধানী লন্ডনের উদ্দেশে রওনা দেবেন শেখ হাসিনা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit