শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ম্যাককালামকে ইংল্যান্ডের সাদা বলের দায়িত্ব দেয়ার পক্ষে মরগ্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারার নামও এসেছে। মরগ্যান কেন ম্যাককালামের কথা বললেন? তিনি বলেন, ‘ম্যাককালাম এই মুহূর্তে বিশ্ব সেরা কোচদের একজন। গত কয়েক বছর সে ইংলিশ টেস্ট দলটাকে বদলে দিয়েছে। ইসিবির রীতিনীতি সব কিছুই ও জানে। এমন একজন লোক হাতে থাকার পরও রব কি কেন বাইরের দিকে হাত বাড়াচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমি বিশ্বাস করি, এই দলটার জন্য ম্যাককালামের চেয়ে যোগ্য কেউ হতে পারে না।’

নিজের কথার পেছনে যুক্তিও দিয়েছেন মরগ্যান। তিনি বলেন, ‘আমি আইপিএলে ওর কোচিংয়ে খেলেছি। ও রঙিন পোশাকে দুর্দান্ত কোচ। চিন্তা এবং ক্রিকেট নিয়ে জ্ঞান অনেক গভীর। এমন একজনকে দায়িত্ব না দেয়াটা ইসিবির জন্য বোকামি হবে। ব্রেন্ডন দায়িত্ব নিতে না চাইলে তাকে বোঝাতে হবে। রব কি’কে এখানে বিশেষ দায়িত্ব পালন করতে হবে।’

২০২২ সালে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাককালাম। তার অধীনে ২৫ টেস্টের ১৭টিতেই জিতেছে ইংলিশরা। প্রসঙ্গত, মট কোচের দায়িত্ব ছেড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার দায় নিয়ে। তার অধীনে ইংল্যান্ড ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। একই বছরের মে মাসে কোচের দায়িত্বে আসীন হয়েছিলেন তিনি।

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit