শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ফ্রান্সকে হারিয়ে প্যারিস অলিম্পিকের সেমিতে ব্রাজিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে শেষ আটের ম্যাচে ফরাসিদের ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের ৮২তম মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন গাবি পোর্তিলহো। এবারের টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের মেয়েদের। প্রথম ম্যাচে স্পেনের কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছিল তারা। সে ম্যাচ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল ছয়বারের বর্ষসেরা নারী ফুটবলার মার্তার। তিনি যখন মাঠে ছিলেন তখনো গোলশূন্য ছিল দুদল। তার অনুপস্থিতিতে পরের ম্যাচে জাপানের কাছেও ২-১ গোলে হেরে যায় দল। তাতে শঙ্কা জাগে আসর থেকে ছিটকে যাওয়ার। তবে শেষ ম্যাচে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপে তৃতীয় হয়ে কোনোভাবে শেষ আটের টিকিট পায় ব্রাজিল।

এরপর কোয়ার্টার ফাইনালে স্বাগতিকদের সঙ্গে লড়াই করে ৮২ মিনিটে এগিয়ে যায় তারা। দারুণ এক ফিনিশিংয়ে দলকে জয়সূচক গোলটি এনে দেন মিডফিল্ডার গাবি। ১-০ গোলের জয়ে সেমিফাইনালে পা রাখে ব্রাজিল। ফাইনাল নিশ্চিত করার মিশনে মঙ্গলবার (৭ আগষ্ট) শেষ চারে তাদের প্রতিপক্ষ স্পেন। স্বর্ণপদকের লড়াইয়ে টিকে থাকার পাশাপাশি ম্যাচটা মার্তাদের জন্য প্রতিশোধেরও।
 
ব্যক্তিগতভাবে দারুণ সব অর্জনের মালিক হলেও এখনো অলিম্পিক কিংবা বিশ্বকাপ শিরোপা জেতা হয়নি মার্তার। ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকে রানার্সআপ হয়ে জিতেছিলেন রুপা। ব্রাজিলের হয়ে ২০০ ম্যাচে ১১৯ গোল করা ৩৮ বছর বয়সী মার্তার শেষ বড় টুর্নামেন্ট প্যারিস অলিম্পিক। তাই যেকোনো মূল্যে এবার ফাইনালে উঠে নামের পাশে অলিম্পিকের স্বর্ণপদক যোগ করতে চাইবেন তিনি।

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit