শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

এডেনে রকেট হামলায় পুড়ল জাহাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পর একটি জাহাজ আগুনে পুড়ে গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স বা ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। 

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউকেএমটিও রোববার ভোরে জানিয়েছে যে, ইয়েমেনের উপকূল থেকে ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এডেন উপসাগরে রকেট হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের গন্তব্য এবং এ হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি ইউকেএমটিও।

গত ৯ মাসে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসাবে ইসরাইল সংশ্লিষ্ট এবং ইসরাইলি বন্দর অভিমুখী বহুসংখ্যক জাহাজে হামলা চালিয়েছে।

ইয়েমেনিরা বারবার বলেছে, যতক্ষণ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের গণহত্যা এবং গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। গাজার প্রতি সমর্থন জানানোর অংশ হিসাবে ইয়েমেনের যোদ্ধারা ব্রিটিশ ও মার্কিন জাহাজেও হামলা চালিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit