শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না: লিটন দাস

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘাত-সহিংসতা চলছেই। এমন পরিস্থিতি সারাদেশে এক প্রকার অচলাবস্থা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে শুরু থেকেই দেশের ক্রীড়াঙ্গনের তারকারা সরব। তারা ফেসবুকে বিভিন্ন বার্তা দিয়ে দেশে শান্তি এবং পরিস্থিতির দ্রুত সমাধান প্রত্যাশা করেছেন।

গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে লিটন কুমার দাস লাল একটি টেমপ্লেটের ছবি দিয়েছেন। যেখানে লেখা, ‘বিচারহীনতা থাকলে কোনো জাতিই সাফল্য পায় না, সে তারা যতই সামনে এগিয়ে যাক না কেন।’

একই দিনে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও ফেসবুকে ন্যায়বিচার চেয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আমরা সবসময় ন্যায়ের পথেই আছি, থাকব ইনশাআল্লাহ। আমরা সবাই চাই ন্যায়বিচার হোক। দিনশেষে দেশটা আমাদের সবারই। আল্লাহ অবশ্যই ন্যায়বিচারক।’

উল্লেখ্য, প্রায় মাসখানেক ধরে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন। তবে এই আন্দোলন ঘিরে বহু মানুষের প্রাণহানি এবং অনেক শিক্ষার্থী গ্রেফতার হওয়ার ফলে পরিস্থিতি ক্রমেই ঘোলাটে হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit