শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

অসহযোগ আন্দোলনে অর্ধদিবসে সংঘর্ষে নিহত ৬

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ঘোষিত অসহযোগ আন্দোলনে সারা দেশ এখন উত্তাল। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে আন্দোলনকারীদের। এতে এক দুপুরে এখন পর্যন্ত সারা দেশে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

এর মধ্যে অসহযোগ আন্দোলনে মুন্সিগঞ্জে ২ জন নিহত হয়েছেন। বগুড়ায় গুলিতে দুজন, রংপুরে নিহত হয়েছেন ১ জন ও মাগুরায় নিহত হয়েছেন একজন। এর বাইরে রাজধানী ঢাকায় বিভিন্ন জায়গায় আন্দোলন কারীদের সঙ্গে সংঘর্ষে গুলির ঘটনা ঘটেছে। যাতে আহত হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন।

রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় আওয়ামী লীগের সমাবেশ থেকে আন্দোলনকারীদের ওপর ব্যাপক গোলাগুলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গোলাগুলির ঘটনায় ১০ আন্দোলনকারী গুলিবিদ্ধ হওয়ার কথা জানা গেছে। আহতরা ইসলামি ব্যাংক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মাগুরায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (রাব্বি) নিহত হয়েছেন। এদিকে মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ নেতা–কর্মীদের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক।

বগুড়ার দুপচাচিয়ায় থানায় হামলা করার সময় গুলিতে অজ্ঞাত পরিচয় একজন নিহত হয়েছেন। একই জেলায় গুলিতে মনিরুল ইসলাম নামে আরও একজন নিহত হয়েছেন। 

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit