শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ঢাবির চত্বরে পকেট রাউটারের ব্যবস্থা করল আন্দোলনরত শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের মধ্যে ফের মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পকেট রাউটারের ব্যবস্থার কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ।

রোববার দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রিফাত।  

তিনি লিখেন, ‘আজ ঢাবির চত্বরে পকেট রাউটারের ব্যবস্থা করা হয়েছে, দুপুর ১টা থেকে রাত ১২ টা পর্যন্ত এখানে সবাই ওয়াইফাই পাবেন, ৮ হাজার জিবি কেনা হয়েছে। Username :- Save Students, Password :- Free’।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতা নিহতের প্রতিবাদ এবং আটক শিক্ষার্থীদের মুক্তিসহ এক দফা দাবি উত্তাল সারা দেশ। আন্দোলনে সহিংসতা এবং গুজব টেকানোর অজুহাতে এর আগে টানা ৬ দিন দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রেখেছিল সরকার।  

এদিকে রোববার রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।  এতে সরকারদলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘাতের ঘটনা হচ্ছে।  মুন্সিগঞ্জে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  

এদিকে মোবাইল ইন্টারনেট তথা ফোর-জি কাভারেজ বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট এখনো চলছে।
 

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৪,/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit