শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি মিয়ানমার বিদ্রোহীদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার আঞ্চলিক সামরিক কার্যালয় দখলের দাবি করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)। 

শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেছে এমএনডিএএ।

মিয়ানমারের চলমান সংঘাতের মধ্যেই দেশটির উত্তরাঞ্চলে শান রাজ্যের লাশিও শহরে অবস্থিত ওই কার্যালয়ে রাতভর হামলার পর দখলে নিতে পেরেছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়।

জান্তা বাহিনীর সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, কয়েক সপ্তাহ ধরে এই সামরিক কার্যালয়ে যেসব সেনা লড়াই চালিয়ে যাচ্ছিলেন, তারা শনিবার সকাল থেকে পিছু হটতে শুরু করেন। চীন ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট এই লাশিও শহর।

গত মাসের শুরু থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে এমএনডিএএ’র যোদ্ধাদের লড়াই চলছিল সামরিক কার্যালয়টি দখলে নেওয়ার জন্য।
 
লাশিওতে এমএনডিএএ’র জয়ের মধ্য দিয়ে মিয়ানমারে গত তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো আঞ্চলিক কোনও সামরিক কার্যালয় হারালো দেশটির সশস্ত্র বাহিনী। পাশাপাশি এমএনডিএএসহ বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর কাছে শান রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা।

দেশটিতে সামরিক বাহিনীর ১৪টি আঞ্চলিক কার্যালয় রয়েছে। এর মধ্যে ১০টিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই চলছে। সূত্র: ইরাবতি

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৪,/সকাল ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit