বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

‘স্বর্ণ জিতে খুবই খুশি, বিয়ের প্রস্তাবে অবাক হয়েছি’

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকে স্বর্ণজয়ী চীনে ইয়াকিয়ং হৃদয়ও জয় করে নিয়েছেন একজনের। পদক জয়ের পর প্রেমিক লিউ ইউচেন বিয়ের প্রস্তাব দিলেন। পরিয়ে দিলেন আংটি। শুক্রবার সেই দৃশ্য দেখল প্রেমের শহর প্যারিস।

ইয়াকিয়ং ও ইউচেন দেশের হয়ে পদক জিততে গেছেন প্যারিসে। ব্যাডমিন্টন থেকে চিন এখনও পর্যন্ত একটিই পদক জিতেছে। সেই পদক এনে দিয়েছেন ইয়াকিয়ং। তার প্রেমিক ইউচেন যদিও পারেননি। তিনি ছিলেন পুরুষদের ডাবলস ইভেন্টে। তার প্রেমিকা স্বর্ণ জিততেই বিয়ের প্রস্তাব দিলেন ইউচেন। হাঁটু মুড়ে বসে আংটি পরিয়ে দিলেন ইয়াকিয়ংকে।

প্যারিসের লা শাপেলে অ্যারেনায় তখন চিৎকার করছে দর্শক। উৎসাহ দিচ্ছেন ইউচেনকে। তার মাঝেই পকেট থেকে আংটি বের করে সোনার পদকজয়ী ইয়াকিয়ংয়ের কাছে গিয়ে হাঁটু মুড়ে বসেন ইউচেন। দিলেন বিয়ের প্রস্তাব। ইয়াকিয়ংয়ের গলায় তখন সোনার পদক।

ইয়াকিয়ং বলেন, ‘আমি খুবই খুশি। আবেগ প্রকাশ করতে পারছি না। স্বর্ণ জেতা আমার পরিশ্রমের ফসল। আর বিয়ের প্রস্তাব পেয়ে আমি অবাক। ভাবিনি এমনটা হবে। কীভাবে উদ্যাপন করব এখনও ভাবিনি।’

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৪,/রাত ৮:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit