শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

জুমার খুতবায় হানিয়ার জন্য দুয়া, আল-আকসার ইমাম গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আল-আকসা মসজিদের ইমাম শেখ ইকরিমা সাবরিকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে শুক্রবার জুমার নামাজে খুতবা দেওয়ার পর তাকে উসকানি এবং সন্ত্রাসবাদ সমর্থনের সন্দেহে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার বিকালে স্টেট অ্যাটর্নির অফিস তার বিরুদ্ধে তদন্তের অনুমোদন দিয়েছে। খুতবায় সাবরি বলেন, ‘জেরুজালেমের বাসিন্দারা শহীদের জন্য আল্লাহর কাছে দয়া প্রার্থনা করছেন। আমরা তার জন্য করুণা ও জান্নাতের প্রার্থনা করছি।’

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শেখ ইকরিমা সাবরির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং তার মন্তব্যগুলো আইনগত দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মরদেহ কাতারের লুসাইল রয়্যাল কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে আজ শুক্রবার দেশটির সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবে তার জানাজা অনুষ্ঠিত হয়।

হানিয়ার জানাজায় হামাসের উচ্চপদস্থ নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে খালিদ মিশালও ছিলেন। তিনি হানিয়ার স্থলাভিষিক্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হামাসের নেতারা গতকাল বৃহস্পতিবার দোহা বিমানবন্দরে হানিয়াকে বহনকারী কফিন গ্রহণ করতে আসেন।

গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। এর আগের দিন তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুজ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান এবং অনুষ্ঠান শেষে একটি গেস্ট হাউজে ওঠেন। সেখানেই আগে থেকে রাখা বোমা বিস্ফোরণে তিনি ও এক দেহরক্ষী নিহত হন।

গতকাল বৃহস্পতিবার তেহরানে হানিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে তার মরদেহ বহনকারী কফিন তেহরানের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১১:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit