শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

তুরস্কের শুটার ইউসুফকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : বড় কোনো রেকর্ড গড়েননি, এমনকি স্বর্ণপদক জিতেছেন এমনও নয়। তবু সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল তুরস্কের শুটার ইউসুফ দিকেচ। কান বা চোখে বাড়তি কোনো সরঞ্জাম না পরেই মাথা ঠাণ্ডা রেখে অলিম্পিকে রৌপ্যপদক জিতেছেন ৫১ বছর বয়সি এই শুটার।

সাধারণত শুটিং ইভেন্টের প্রতিযোগীদের বন্দুক বা পিস্তল ছাড়াও আরও বহু সরঞ্জামের প্রয়োজন হয়। যেমন একটি বিশেষ চশমা পরতে হয়। যার এক দিক ঢাকা থাকে। মূলত দৃষ্টি ঠিক রাখার জন্যই এই চশমা পরে থাকেন শুটাররা। একইসঙ্গে বাইরের আওয়াজ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ধরনের হেডফোনও পরতে হয়।

ইতালির পদকজয়ীর কাছে হেরে সাগরের অলিম্পিক যাত্রা শেষ কিন্তু ইউসুফ সেসব না পরেই ভেন্যুতে চলে আসেন। এমনকি শুটিংয়ের সময় তার অঙ্গভঙ্গি ছিল অত্যন্ত সাবলীল। সাধারণ একটা চশমা চোখে আর সাদা টি শার্ট গায়ে জড়িয়ে তাক লাগিয়ে দেন এই অ্যাথলেট।

১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে এমন রূপে হাজির হন ইউসুফ। সেখানে সঙ্গী সেভাল ইলায়দা তারহানকে নিয়ে রুপা জেতেন তুরস্কের এই ক্রীড়াবিদ। স্বর্ণপদক জিততে না পারলেও ভক্তদের মনে ঠিকই জায়গা করে নিয়েছেন এই শুটার।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit