শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিয়ে জামাল ভূঁইয়ার ভিডিও বার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই পক্ষে ও বিপক্ষে কথা বলছে। কেউ প্রকাশ্যে আন্দোলনকারীদের সঙ্গে সড়কে এসে আওয়াজ তুলছেন। আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিমত জানিয়েছেন। বসে নেই খেলোয়াড়রাও, চলমান আন্দোলন ঘিরে একটি ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

তিনি বলেছেন, আসসালামু আলাইকুম সবাইকে। এবার শিক্ষার্থীদের আন্দোলনে মেধার জয় হয়েছে। আমরা অনেক দেশে খেলতে যাই, বিদেশে বসেও গল্প করি। আবার কোনো বিদেশি বন্ধু বাংলাদেশে আসলে আমাদের দেশের পদ্মা সেতু, মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো দেখায়। তারা এসব দেখে যখন ভালো কিছু বলে তখন সত্যিই গর্ভ হয়। শিক্ষার্থীদের এই সফল আন্দোলনে মেধা জিতেছে কিন্তু এগুলোর মাঝে দেখলাম অনেক জায়গায় ভাঙচুর ও আগুনে পোড়ানো হয়েছে। অনেক হতাহত হয়েছে।

জাতীয় ফুটবল দলের অধিনায়ক বলেন, প্রতিবাদ আন্দোলন সবাই সাপোর্ট করুন, তবে আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন দেশের সম্পদ আর দেশের মানুষের কেউ ক্ষতি না করে। কারণ দেশটা আমাদের সবার। সবাই আমরা শিক্ষার্থীদের পক্ষে আছি সবসময়। সবাইকে অনুরোধ করব সচেতন থাকার জন্য যেন কোনোভাবে কারও জানমালের ক্ষতি না হয়। আল্লাহ হাফেজ।

 

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit