শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় ৬ কিমিতেই বসে পড়লেন ভারতীয় অ্যাথলেট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকে ছেলেদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন ইকুয়েডরের ব্রায়ান পিনতাদো। একই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬ কিলোমিটার হেঁটেই বসে পড়েছেন ভারতের অক্ষদীপ সিংহ। প্রতিযোগিতা শেষ না করেই তার এমন আত্মসমর্পণ জন্ম দিয়েছে সমালোচনার।

এদিন স্বর্ণ জয়ের মিশনে প্রতিযোগিতায় নেমেছিলেন ৫০ জন অ্যাথলেট। এর মধ্যে ভারতেরই ছিলেন তিনজন। তবে কেউই সেই অর্থে সাফল্য পাননি। ভারতের বিকাশ ৩০ ও পরমজিৎ ৩৭ নম্বরে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন। আর জাতীয় স্তরে রেকর্ড গড়া অক্ষদীপ তো ৬ কিলোমিটার হেঁটেই বসে পড়েছেন। তিনি দৌড়েছেন মাত্র ২৫ মিনিট।

অবশ্য প্রতিযোগিতায় নেমে ২৮ বছর পর অলিম্পিকের অ্যাথলেটিকসে ইকোয়েডরকে প্রথম সোনা জিতিয়েছেন পিনতাদো। ১ ঘণ্টা ১৮ মিনিট সময় নিয়েছেন তিনি ২০ কিলোমিটার দৌড়াতে। তার চেয়ে এক মিনিট বেশি সময় নেওয়ায় রুপা জিতেছেন ব্রাজিলের কাইয়ো বোনফিম। অন্যদিকে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের আলভারো মার্টিন।

এদিকে মেয়েদের ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় সোনা জিতেছেন চীনের ইয়াং জিয়ায়ু। প্রতিযোগিতা শেষ করতে তিনি সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৫ মিনিট ৫৪ সেকেন্ড। একই ইভেন্টে রুপা জিতেছেন স্পেনের মারিয়া পেরেজ এবং ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার জেমিমা মনটাগের।

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit