শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আসন্ন আইপিএলে খেলা নিয়ে যা বলছেন ধোনি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : এমএস ধোনি যেন রবীন্দ্রনাথের ছোট গল্প। শেষ হইয়াও হইল না শেষ। সবশেষ দুই আইপিএল মৌসুম ধরেই শোনা গেছে ধোনির অবসরের কথা। সেই ধোনি ৪৩ বছরে পা দিলেও এখনো অবসর বলেননি। আসছে মৌসুমে তাকে দেখা যাবে কিনা তা নিয়েও রয়েছে অনেক জল্পনা। সেই জল্পনা নিয়ে এবার নিজেই মুখ খুললেন ধোনি।

আসন্ন আইপিএলে তাকে দেখা যাবে কিনা? এমন প্রশ্নে ধোনি বলেন, ‘এর জন্য অনেক সময় আছে। আমাদের দেখতে হবে তারা খেলোয়াড় ধরে রাখার বিষয়ে কী সিদ্ধান্ত নেয়। এই মুহূর্তে বল আমাদের কোর্টে নেই। সুতরাং একবার নিয়ম-কানুন আনুষ্ঠানিক হয়ে গেলে, আমি কথা বলব। তবে দলের সর্বোত্তম স্বার্থে সেটি হওয়া দরকার।’

এর আগে, গত মৌসুমের আগেও ধোনি খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে চোট নিয়েও মাঠে নেমেছেন ধোনি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শেষদিকে ব্যাট হাতে নেমে ম্যাচ জয়েও বেশ কার্যকর ভূমিকা রেখেছেন তিনি। যদিও সেবার নেতৃত্বে দেখা যায়নি তাকে। চেন্নাইয়ের ভবিষ্যৎতের কথা মাথায় রেখে ঋতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব দেন তিনি। যার নেতৃত্বে সবশেষ মৌসুমে পঞ্চম স্থানে থেকে আইপিএল শেষ করেছে চেন্নাই।

তবে ব্যাট হাতে বেশ প্রশংসা কুড়িয়েছেন ধোনি। সবশেষ মৌসুমে ১৪ ম্যাচে মাত্র ৭৩ বল মোকাবেলায় ১৩টি ছক্কা ও ১৪টি চারে ২২০ স্ট্রাইক রেটে মোট ১৬১ রান করেছেন ধোনি। এমন ধোনিকে তাই আসন্ন আইপিএলে দেখলে খুশিই হবে তার ভক্তরা।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit